শিক্ষা কি বাজার থেকে কেনা কোন পন্য ?
লেখাটা লিখেছিলাম একটা বন্ধুর কমেন্টে, পরে ভাবলাম নিজের ব্লগে শেয়ার করলে মন্দ কি ?
অনেক দিন থেকে আপনাদের মত অনেকেই এই স্লোগান দিচ্ছেন #noVatOnEducation তাই ভাবলাম বিষয়টা একটু ঘাটাঘাটি করা ধরকার আমার জানাটাও এরো একটু বাড়লো । গত এক বছর থেকে আমি ট্যাক্স (uk) নিয়ে পড়া শুনা করেছি । সাধারণত ট্যাক্স আদায় করা হয়ে থাকে দুই ভাবেএকটি হচ্ছে প্রতক্ষ্য কর অন্যটি হচ্ছে পরক্ষো কর (ভ্যাট) । ভ্যাটা VAT= value add tax which paid by consumer। অর্থাৎ যিনি কোন পন্য বা সেবা ভোগ করে থাকেন তাকেই ঐ পন্য বা সেবার উপর ভ্যাট দিতে হয়। এখন আমার প্রশ্ন হলো ভ্যাট দেওয়া কোন পাপ কাজ? আমার জানা মতে ভ্যাট দেওয়া কোন পাপ কাজ না । তাহলে কেন ভ্যাট দিতে নারাজ ?
আমার খুব আফসোস লাগে আমি এখন পর্যন্ত তেমন কোন লেখা পাই নাই ভ্যাট দেওয়ার সুফল এবং না দেওয়ার সুফল কিংবা ভ্যাট দেওয়ার কুফল এবং না দেওয়ার কুফল নিয়ে। হয়তো কেউনা কেউ লিখেছে আমি দেখি নাই অথবা দেখার সময় হয়ে উঠে নাই। আমার আরো একটা প্রশ্ন ? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিবিএ তে কি ভ্যাট নিয়ে পড়ানো হয়না ? আসলে ভ্যাট কি? কেন দেওয়া হয় ? ট্যাক্স কি? কেন দেওয়া হয় ? কেন ভ্যাট রেট বাড়ে কি জন্য বাড়ে ?
আমার জানা বিষয় গুলো বলছি। ভ্যাট মুলত দেওয়া হয় ভোগ্য পন্যের উপরে যেমন চালের উপরে ডালের উপরে জামা কাপড়ের উপরে। দ্বিতীয়ত ভ্যাট দেওয়া হয় সেবা প্রধানকারী প্রতিষ্ঠানের সেবার উপরে যেমন কম্পিউটার সফটয়ার প্রতিষ্ঠান যদি কোণ সফটওয়ার বিক্রয় করে তার উপরে ভ্যাট দিতে হয় কিংবা একাউন্টিং অডিট ফার্ম অডিটের উপরে । এই রকম যারা সেবা প্রদান করে মুনাফা অর্জন করে থাকে তাদেরকে ভ্যাট দিতে হয়।
এখন প্রশ্ন হতে পারে তাহলে কারা কারা ভ্যাট দিবে না ? মুলত সেবা প্রদানকারী প্রতিষ্ঠানই ভ্যাট দেয় না। অর্থাৎ যে সকল সেবা দানকারী প্রতিষ্ঠান মুনাফা অর্জনের জন্য মানুষকে সেবা প্রদান করে না যেমন দাতব্য প্রতিষ্ঠান (হাসফাতাল) স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় । যাদের মুল লক্ষ হচ্ছে মানুষের সেবা করা , স্কুলের কাজ হচ্ছে শিক্ষিত করা মুনাফা অর্জন করা না। তারাই মুলত ভ্যাট দেয়না। একটা উদাহারন টানতে পারি এইভাবে যদি #rrf (আর আর ফাইন্ডেশ )বিনা মুল্যে ছাত্র ছাত্রিদের পড়ায় কিংবা তারা মুনাফা অর্জনের জন্য সেবা না দিয়ে থাকে , তাহলে তাদের কোন ভ্যাট দিতে হবে না বরং তারা যদি কোন সম্পদ ভ্যাট দিয়ে কিনে থাকে তাহলে সেই সম্পদের উপর যে পরিমান ভ্যাট দিয়েছে সে টাকা এনবিয়ার এর কাছে ক্লেম করতে পারবে । এই ক্ষেত্রে আইনি কিছু বিষয় আছে।কিন্তু যদি আর আর ফাইন্ডেশন মুনাফার উদ্দ্যেশে সেবা প্রদান করে তাকে অবশ্যই ভ্যাট দিতে হবে ।
এখন দেখার বিষয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিভাবে চলছে । তারা কি মুনাফা গুনছে নাকি একটা সেবা মুলক শিক্ষা প্রতিষ্ঠান। আমার এক ছোট ভাই আমাকে বলছিলো যে নর্থ সাউথ ইউনিভার্সিট নাকি একটি ট্রাস্টি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। তাহলে আমার জানা মতে তাদের কোন ভ্যাট দিতে হবে না।
এবার একটু লন্ডন এর কথা বলি যাদের আয়ের অন্যতম প্রধান উৎস শিক্ষা। তারা শিক্ষাকে একটা ব্যাবসায় হিসাবে ব্যাবহার করে সারা বছর কোটি কোটি টাকা আয় করে । আপনারা হয়তো জানেন আইএলটিএস এর কথা , এই আইপেলটিওএস পরিক্ষার মাধ্যমে তার প্রচুর টাকা আয় করে। তাদের ভ্যাট পদ্ধতি হচ্ছে শিক্ষা খাতে তারা কোন ভ্যাট হিসাব করে না। কিন্তু ভিবিন্ন শিক্ষা মুলক ইনিস্টিটিউট এর কাছ থেকে তারা ভ্যাট নিয়ে থাকে যারা মুলত মুনাফা অর্জন করে।
এইবার আসুন আমাদের সরকারের কথায় কেউ কি বলতে পারবেন , সরকার কেন ভ্যাট আদায় করছে ? আমার জানা নেই
যদি ছাত্র ছাত্রিরা ভ্যাট দিয়ে থাকে তাহলে বলতে হবে শিক্ষা প্রতিষ্ঠান মুনাফা গুনছে আর তাই শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের আয়ের উপরে আয় কর দিতে হবে । এবার খোজ নিয়ে দেখনতো আপনার শিক্ষা প্রতিষ্ঠান কি ? সেবা মুলক নাকি মুনাফার উদেশ্যে সেবা প্রদান করছে। একটা বিষয় ভাবতে আমার অবাক লাগছে শিক্ষা হয়ে গেছে ভোগ্য পন্য এর মত ছাত্র ছাত্রিরা পন্য (শিক্ষা) ভোগ করে আর ব্যাবসায় প্রতিষ্ঠান (শিক্ষা ) তা ভোগ করে । আর একটা কথা যদি ভ্যাট দিতেই দিবেন সমস্যা কোথায় তবে সকল ছাত্র ছাত্রীকে ভ্যাট দিতে হবে এই নিয়ে কথা বলেন আন্দলন করেন। দেখবেন কানটানলে মাথা আসবে। অনেক কথা বলে ফেললাম ভুল হলে মাফ করবেন ধন্যবাদ।

