কামনা

কবর হয়েছে আমার পথের ধূলোয়
যে পথে হেঁটেছি বহুবার 
অপেক্ষার প্রহর গুনেছি 
একটু ছুঁয়ে দেবার আশায় 
কেটেছে কত রাত একাকি 
নিশিতের অন্ধকারে 
খুঁজে বেড়িয়েছি আমি 
দারুচিনি দ্বীপের ভেতর 
অথবা হরিণীর দলে 
শালিক, কোকিলের দেশে  
দুঃসহ অন্ধকারের বেদী ছিঁড়ে 
আমার এই অরণ্যে 
হাতটি ধরে বলবে আবার 
ভালবাসি, ভালবাসি তোমায়



No comments:

Post a Comment